চট্টগ্রাম :: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সোমবার সকালে কসাই পাড়া নামক স্থানে কনে নিয়ে আসার সময় বিয়ের গাড়ি উল্টে সোমা চৌধুরী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে, কক্সবাজারের রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত খায়রুল আলম মবিন (২৩) নামের এক ব্যক্তিকে সকাল ১০টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিটিজিসান.কম/রবি

