রাঙ্গুনিয়া প্রেসক্লাব কমিটি, সেলিম সভাপতি, জিগার সম্পাদক

আপডেট: ৫ ফেব্রুয়ারী ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ন

Rangunia Press Club Pic

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভায় নতুন কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচন কমিশনার মাসুদ নাসির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভার দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে হাজী মো.সেলিম চৌধুরী (বাংলাদেশ টুডে ও দৈনিক সংগ্রাম) ও সাধারন সম্পাদক পদে মো. জিগারুল ইসলাম জিগার (দৈনিক পূর্বকোণ) কে নির্বাচিত করা হয়।

সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কার্য্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি আকাশ আহমেদ (দৈনিক আজাদী), সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরী (দৈনিক কর্ণফুলী ও ইনকিলাব), সহ-সাধারন সম্পাদক শান্তি রঞ্জন চাকমা (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও নয়া দিগন্ত), অর্থ সম্পাদক জগলুল হুদা (দৈনিক প্রিয় চট্টগ্রাম ও আলোকিত বাংলাদেশ), দপ্তর ও প্রচার সম্পাদক আরিফুল হাসনাত (দৈনিক মানব কণ্ঠ ও সাঙ্গু), নির্বাহী সদস্য পান্থ নিবাস বড়ুয়া (দৈনিক জনকণ্ঠ), মাসুদ নাসির (দৈনিক পূর্বদেশ ও সমকাল), মো. ইলিয়াছ (দৈনিক মুক্তবাণী), মীর খাঁন মামুন (দৈনিক যায়যায়দিন), আব্বাস হোসাইন আফতাব (দৈনিক যুগান্তর ও চট্টগ্রাম মঞ্চ), মো. আলী (দৈনিক ইত্তেফাক), এম এ কোরেশী শেলু (ভোরের কাগজ)।

সভায় রাঙ্গুনিয়ায় সুস্থ সাংবাদিকতা চর্চায় পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত প্রেস ক্লাবের নতুন কমিটিকে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহবান জানানো হয়।

সিটিজিসান.কম/রবি