চবি :: কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্তের ভিসেরা, দাঁত ও গলার টিস্যুর হিস্টোপ্যাথলজি পরীক্ষার প্রতিবেদন চিকিৎসকদের হাতে এসে পৌঁছেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) তবে হাটহাজারীর এএসপি, ইউএনও ও ওসির সঙ্গে কথা বলতে ফের চট্টগ্রামে আসছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। এই তিন কর্মকর্তার সঙ্গে কথা বলার পর আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করবেন তারা।
দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
‘আমরা হাটহাজারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সাথে কথা বলতে পারিনি। তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন ওই সময়। তাই তাদের সাথে কথা বলতে পুনরায় ৮ ফেব্রুয়ারি আমাদের চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই আমরা অফিসিয়ালি এই প্রতিবেদন দাখিল করব।’
গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট সংলগ্ন নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সিটিজিসান.কম/রবি

