কক্সবাজার :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হারবাংয়ের ইনানি রিসোর্ট হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় এনামুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত এনামুলের বাড়ি চকরিয়া উপজেলার চিরিঙ্গা পৌরসভার স্টেশন বাজার এলাকায়। তিনি ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি

