চকরিয়ায় বাস-মাইক্রো সংর্ঘষে নারীসহ নিহত ৩

আপডেট: ৩ ফেব্রুয়ারী ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ন

666

কক্সবাজার :: জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন গয়ালমারা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামলী পরিবহনের বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। তবে তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত অজ্ঞাত পরিচয় নারী।

দূর্ঘটনাস্থ‌লে নোহা গাড়ী দুম‌ড়ে মুচ‌ড়ে গি‌য়ে গ্যাস সি‌লিন্ডার বি‌ষ্ফোরণ হ‌য়ে স‌র্বে‌ত্রে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে আগুন। এ‌তে ঘটনাস্থ‌লেই শিশু, ম‌হিলা ও চালক সহ ৩জন ‌নিহত হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে চক‌রিয়া ফায়ার সা‌র্ভিস, থানা পু‌লিশ ও স্থানীয় লোকজন এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্র‌নে আনেন। তাৎক্ষ‌নিকভা‌বে হতাহত‌দের নাম ঠিকানা পাওয়া যায়‌নি।

প্রত্যক্ষদর্শী চক‌রিয়া হাই‌য়েস শ্র‌মিক নেতা সাহাব উ‌দ্দিন ও স্থানীয় সো‌হেল আরমান জা‌নি‌য়ে‌ছেন, দুর্ঘটনাস্থানে এক‌টি আই‌ডি কার্ড পাওয়া গে‌ছে। তা‌তে নিহত ম‌হিলার নাম হি‌সে‌বে পাওয়া যায় শা‌হিনা আক্তার, ঠিকানা ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নিউ মার্কেট এলাকা র‌য়ে‌ছে।

চকরিয়া থানার ওসি ও‌সি জ‌হিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দিকে আগুনে জ্বলসে যাওয়া গুরুতর আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানা গেছে।

সিটিজিসান.কম/রবি