
চট্টগ্রাম :: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বুধবার বিকেল পৌনে চারটার দিকে মিঠাছড়া এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে চালক মারা গেছেন।
ওই চালকের নাম রুবেল। তিনি নোয়াখালীর সুদারাম এলাকার বাসিন্দা ছিলেন। মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
