হালিশহরে অগ্নিকান্ডে পুড়েছে ২ বসতঘর

আপডেট: ২০ জানুয়ারী ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর হালিশহর থানার ঈদগাঁ বৌবাজার এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আগুনে দুটি পাকা বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে।

আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুটি পাকা বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সিটিজিসান.কম/রবি