রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা বিদ্যালয় মাঠে বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকালে মশাল প্রোজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগীতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল করিম বিপ্লব।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম তালুকদার,অভিভাবক প্রতিনিধি মাহমুদুল হাসান,আয়ুব আলী, সামশুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাদল কুমার বড়ুয়া।
সিটিজিসান.কম/শিশির

