
চট্টগ্রাম :: মানবপাচার আইনের মামলার আসামি এক আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর ওই আদালতে ভাংচুর চালিয়েছেন তার পক্ষে দাঁড়ানো আইনজীবীরা। এসময় বাধা দিতে গেলে তারা পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে আদালতে এই ভাংচুরের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া এজলাস ছেড়ে নিজের খাস কামরায় ঢুকে যান। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি জোন) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/শিশিরি
