রাঙ্গুনিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী অপহৃত!

আপডেট: ১৭ জানুয়ারী ২০১৭ ১০:১৬ পূর্বাহ্ন

rangunia

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ে আসার পথে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগি করেছেন থানায়।

১৬ জানুয়ারি সকাল ৯ টায় স্কুল ছাত্রীটি বাড়ি থেকে স্কুলের আসার পথে ইউনিয়নের পদ্মপুকুর নামক স্থান থেকে অপহৃত হন। উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের চারাবটতল গ্রামের শামসুল আলমের পুত্র মো. মোজাম্মেল সহযোগীদের নিয়ে একটি প্রাইভেট কারে তুলে জোর পূর্বক তুলে নিয়ে যান স্কুল ছাত্রীকে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর পশ্চিম কূল গ্রামের প্রবাসী আহমদ মিয়ার মেয়ে খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিনা আকতার প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার সকাল ৯ টায় বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়।

পথিমধ্যে কাশেম সড়কের পদ্ম পুকুর নামক স্থানে পৌঁছলে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকার শামসুল আলমের পুত্র মো. মোজাম্মেল একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যান তানজিনা আকতারকে।

এসময় সে শোর চিৎকার করতে চাইলে তার মূখ চেপে ধরে টেনে হেঁছড়ে গাড়িতে তুলে দ্রুত স্থান ত্যাগ করেন অপহরণকারীরা।

ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী ও প্রধান শিক্ষক আবদুর রহমান রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দেন।

স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, ৭ম শ্রেণির ছাত্রী তানজিনা অপহরণের ঘটনাটি স্কুলের কয়েকজন শিক্ষার্থী স্কুলে এসে জানালে আমরা বিষয়টি জানতে পারি। পরে থানায় লিখিত ভাবে জানায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি