শিবির নেতা সাজ্জাদের সহযোগী আনসার আটক

আপডেট: ১২ জানুয়ারী ২০১৭ ৫:৫৮ অপরাহ্ন

আনসার আলী
আনসার আলী

চট্টগ্রাম :: ভারতে গ্রেফতার শিবির নেতা সাজ্জাদ ও পলাতক মহিমের সহযোগী ছয় মামলার আসামি আনসার আলীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল চারটায় নগরীর বায়েজিদ থানার বক্সনগর এলাকা থেকে পুলিশের এই তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়। ওই এলাকার মো. ইউনুসের পুত্র।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি