বন্দরে ৩ লাইটার জাহাজকে জরিমানা

আপডেট: ১১ জানুয়ারী ২০১৭ ৬:৫২ অপরাহ্ন

ctgport
চট্টগ্রাম :: বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে বুধবার দুপুরে তিনটি লাইটার জাহাজকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।এছাড়া পাঁচটি লাইটার থেকে ৭ লাখ ৮২ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।

চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন নেতৃত্বে অভিযানে পরিচালনা করা হয়।

রোকেয়া পারভীন জানান, চ্যানেলে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং এবং বে-ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় এমভি মহিউদ্দিন জব্বার, এমভি জাহানারা, এমভি বাংলার গানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া এমভি নওরোজ, এমভি মহিউদ্দিন জব্বার, এফভি ইউরো স্টার-১, এফভি উষা, এমভি বাংলার গান জাহাজ থেকে বন্দরের বয়া বিল বাবদ ৭ লাখ ৮২ হাজার টাকা আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি