চট্টগ্রাম :: চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় বুধবার সকাল আটটার দিকে মিনিবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছে।
নিহত ৪৫ বছর বয়সী লোকের নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহতরা হলেন- নাজিম উদ্দিন (৩৫), মো.কামাল (৩২), লাইলি আক্তার (৩৫) ও মো.আলমগীর হোসেন (৩৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার এসআই নজরুল ইসলাম এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদের মধ্যে গুরুত্ব আহত অবস্থায় পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়। বাকীদের স্থানীয় মেডিকেলগুলো তে চিকিৎসা দেয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় পাঁচ জন চমেকে আনা হলে এদের মধ্যে ৪৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সিটিজিসান.কম/রবি

