চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তে জাতীয় দলের একজন বক্সারকে চাঁদা চেয়ে না পেয়ে মারধরের ঘটনার দুদিন না পেরোতেই ফের এক শিক্ষার্থীকে একই কারণে মারধর করার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ অামানত হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রুবেল বিশ্ববিদ্যালয় অান্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে রুবেলের মানসিক অবস্থা ভালো না দেখে তার কাছ থেকে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে দুইজন অভিযুক্তের নাম পেয়েছি। রুবেলের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে হলের কক্ষে আটকে রেখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সার মোনায়েবকে মারধর করে ছাত্রদল নেতা সালাহ উদ্দিন উজ্জ্বল ও সহযোগীরা। ছাত্রদলের ওই নেতাকে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে মোনায়েবের পরিবার।
সিটিজিসান.কম/রবি

