খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: ৪ জানুয়ারী ২০১৭ ৮:৫৯ অপরাহ্ন

fb_img_14835126391620725

এমদাদ খান, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট ::
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ বিভক্ত দু’গ্রুপ পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করেছে।

বুধবার বেলা ১১টার দিকে কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা।

অপরদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন ট্রাস্টফোর্স চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য যতীন্দ্রলাল ত্রিপুরা। পরে বর্ণাঢ্য র‌্যালী বের করে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, সহ-সাধারণ সম্পাদক এসএম শফি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল আলম ফিরোজসহ অন্যান্য নেতাকর্মীরা।

সিটিজিসান.কম/রবি