মহাজোট সরকারের ৩ বছরপূর্তি, চট্টগ্রামে সমাবেশ বৃহস্পতিবার

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ১১:১৭ অপরাহ্ন

awami_league

চট্টগ্রাম :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৩ বৎসর পূর্তি উপলক্ষে এক বিশাল সমাবেশ আগামী ৫ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

উক্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতা কর্মীদের ব্যানার পেষ্টুন সহ সমাবেশে যোগদান করার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সিটিজিসান.কম/রবি