চট্টগ্রাম :: নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি ভবনের নিচতলায় শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে মোটরসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি মোটরসাইকেল পুড়ে গিয়েছে।
আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর প্রহ্লাদ সিংহ জানান, মোটরসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে তিনটি মোটরসাইকেলে আগুন লাগে। আগুনে তিনটির মধ্যে একটি মোটরসাইকেল পুরো পুড়ে গেছে।
সিটিজিসান.কম/রবি

