জাহাঙ্গীর আলম, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে জোয়ারী খোলায় এক এনজিও কর্মীর উপর হামলা চালিয়ে টাকা ছিনতাই। গত ২৭ ডিসেম্বর হোয়াইক্যং জোয়ারী খোলা গ্রামে এনজিও কর্মী মনোয়ারা বেগম (৩০) উপর এ হামলার ঘটনা ঘটে।
প্রতিদিনের ন্যায় অফিসের দিকনির্দেশনা অনুযায়ী লোকজনের কাছ থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন।স্থানীয় হাসান আলীর বাড়ি সামনে রাস্থায় আগে থেকে উৎপেতে থাকা সন্ধ্যার সময় ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল মনোয়ারা বেগমের উপর লাটি, দা, কিরিস নিয়ে হামলা করে টাকা হাতিয়ে নেই হামলাটি হয়।
স্থানীয় হোয়াইক্যং ৪ নং ওয়ার্ডের জোয়ারীখোলা গ্রামের নাজির আলীর পুত্র আব্দুল মতলব (৪৫) ও আব্দুসালামের পুত্র রমজান আলী (৩৫) হাসান আলী (৩০) মৃত বদিউর রহমানের পুত্র জসিম উদ্দিন প্রকাশ গুইন্না (১৮) এদের নেতৃত্বতে ৬/৭ একদল সন্ত্রাসী উক্ত এনজিও কর্মী মনোয়ার বেগমের উপর হামলা চালায়। তার কাছে টাকা ছিল ৩০ হাজারের মত টাকা গুলো হামলা কারীরা নিয়ে পেলে।
উক্ত সন্ত্রাসী দল মনোয়ারা বেগমকে ব্যাপক মারধর করে শুরু করলে তার সুচিৎকারে আত্মীয়স্বজনরা খবর পেলে ঘটনা স্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে থাকে উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। মনোয়ারা বেগমের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। সন্ত্রাসীদের হামলার স্বীকার এনজিও কর্মী মনোয়ারা বেগম (ইফসা) নামে এক এনজিও সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত।
মনোয়ারা পরিবারে পক্ষ থেকে জানানো হয়, এর আগেও এনজিও কর্মী মনোয়ারাকে তারা হত্যা কিংবা মারধর করা হুমকি দমকি দিয়ে আসছিল সময় সুযোগ বুঝে এই ঘটনাটি তারা করে। ঘটনার পর এনজিও কর্মী মনোয়ারা বেগমও তার পরিবারে লোকজনদের কে এসব বিষয় কোথাও বিচার শালিশ বা মামলা না করার জন্য হুমকি দমকি দিচ্ছে।
এদিকে মনোয়ারা বেগম এখন চিকিৎসাধীন রয়েছে। এলাকার উক্ত সন্ত্রাসীদের ভয় নিরাপত্ত হীনতায় দিনপার করছে। তিনি সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহীনির কর্তৃপক্ষর কাছ থেকে তার হামলার ন্যায় বিচার দাবির জানান।
সিটিজসান.কম/রবি

