আ’লীগের যৌথসভা বিকালে

আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ৯:৫৫ পূর্বাহ্ন

awami_league

অনলাইন ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে ধানমন্ডিস্থ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল তিনটায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সিটিজসান.কম/রবি