টেকনাফে ৫১ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ৯:৫৪ পূর্বাহ্ন

eaba

কক্সবাজার ::
কক্সবাজারে টেকনাফ সদর ইউনিয়নের নতুন জেটি ঘাট এবং ১ নম্বর স্লুইচ গেট এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৫১ হাজারের বেশি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি।

বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে জেটি ঘাট এলাকা থেকে ১১ হাজার ৮২৭ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। ওই দুজনের ব‌্যাগ থেকে ১১ হাজার ৮২৭ ইয়াবা পাওয়া যায়।’

সিটিজিসান.কম/রবি