এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি):: জেলার রামগড়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ত্রিপুরা যুব কল্যাণ সমিতি’র নবনির্মিত যুব প্রশিক্ষন কেন্দ্র ২৩ ডিসেম্বর দুপুর ১টায় শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় সামাজিক সংগঠন ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সংগঠনের নবর্নিমিত প্রশিক্ষন ভবন শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা এন ডি সি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, রামগড় ইউএনও আল- মামুন মিয়া, এএসপি সার্কেল কাজী হুমায়ুন রশিদ, কেন্দ্রিয় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, ওসি মাইন উদ্দিন খাঁন প্রমূখ। এতে নারী প্রতিনিধির পক্ষে বক্তব্য রাখেন জলসা ত্রিপুরা।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে গেরিলা কৌশলে যুদ্ধ পরিচালনার জন্য গোটা বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর। তাই এ রামগড়ের মান ধরে রাখতে যুব সমাজ কেই অগ্রনী ভূমিকা রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উর্দ্বতন কর্মকর্তা, সংগঠনের সদস্য, হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন পপি রোয়াজা স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক বিপ্লব ত্রিপুরা
সিটিজিসান.কম/রবি

