
চট্টগ্রাম :: নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় লিপি আক্তার (২৩) নামে এক পোশাক কর্মীর সিলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লিপি আক্তারের স্বামী জহিরুল ইসলাম ওরফে জয় মাহমুদ চাকরির সূত্রে মালদ্বীপে আছেন। লিপি নগরীর কালুরঘাটে বেইস টেক্সটাইল লিমিটেডের সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি-পাঁচলাইশ) জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা জয় মাহমুদের স্ত্রী লিপি নগরীর মোহাম্মদপুর এলাকায় মকবুল ডাক্তারের বাড়িতে স্বামীর বড় বোনের সঙ্গে থাকতেন।
আত্মহত্যা প্ররোচনার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের হবে বলে জানান এসি জাহাঙ্গীর আলম।
সিটিজিসান.কম/রবি
