
অনলাইন ডেস্ক ::
বছর শেষের রাতে কলকাতার এক অনুষ্ঠানে নাচের ফ্লোরে হাজির থাকতে পারেন সাবেক পর্ন তারকা সানি লিওন। বর্তমানে সানি লিওন বলিউড চলচ্চিত্রে হট মানে আবেদনময়ী সিনেমা উপহার দিয়ে আসছেন।
একটি ওয়েবসাইটের খবর, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সানিকে পারিশ্রমিক বাবদ ৪ কোটি টাকা অফার করা হয়েছে। ৩১ ডিসেম্বরের রাতে কলকাতার ইকো পার্কে ওই অনুষ্ঠানে নাচের তালে পা মেলাবেন সানি। ৫ মিনিটের ডান্স পারফরম্যান্স করবেন তিনি। একটি প্রথম সারির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাকে এজন্য কন্ট্র্যাক্ট সাইন করিয়েছে। সম্ভবত, শাহরুখ খানের রইস ছবির আইটেম গান লায়লা ও লায়লা-য় নাচবেন সানি।
শোনা যাচ্ছে, সানির নাচ দেখতে যুগল টিকিটের দাম উঠেছে ৮৫০০ টাকা। পার্টিতে খাওয়া-দাওয়ার টিকিটের দাম ৩৫০০ টাকা। কিন্তু কুছ পরোয়া নেহি, সানি নাচবেন বলে কথা, তাই হটকেকের মতো বিক্রি হচ্ছে টিকিট।
সিটিজিসান.কম/রবি
