
চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের শাহজী পাড়ায় রোববার ভোরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ বলেন, বাকলিয়া থানার শাহজী পাড়ায় আগুনে তিনটি বসতঘর পুড়ে যায়। গভীর রাতে আগুন লাগায় ঘর থেকে দ্রুত বের হতে না পারায় গুরুতর আহত হন সৈয়দ আহমদ ও রীণা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় রোববার ভোরে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিতিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার অতিশ চাকমা জানান, শাহজী পাড়ায় শনিবার দিনগত রাত পৌনে চারটায় রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন মালিকের তিনটি বসতঘর পুড়ে যায়। আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিটিজিসান.কম/রবি
