সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত

আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১১:৪৪ অপরাহ্ন

01

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.১মি. সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের পক্ষে স্থানিয় এমপি আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া শহিদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুরালে পুষ্প স্থবক অর্পন করেন, ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া, ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সীতাকুণ্ড পৌরসভা, উপজেলা ও পৌর জাতীয় পার্টি, সীতাকুণ্ড প্রেসক্লাব, সীতাকুণ্ড পৌর আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, মেঘমল্লার খেলা ঘর আসর, সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে শহিদ মিনারে পুস্পস্থবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া দিবসটিকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ প্রদর্শন সহ বিভিন্ন সাংসকৃতিক ও ক্রিড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

সিটিজিসান.কম/রবি