চট্টগ্রাম :: চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম সময় ডটকমের বার্তা সম্পাদক ও প্রকাশক নেজাম উদ্দিন সোহানকে ফোনে জনৈক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে।
গত ৬ ডিসেম্বর বিকাল ৩.৩১ ঘটিকায় তার ব্যক্তিগত মোবাইল ০১৮১৪-৯৫৮১৫৩ নম্বরে ০১৬২৩৫০২০১৮ মোবাইল নম্বর থেকে ফোন করে এই হত্যার হুমকি দেয়া হয়।
এতে নেজাম উদ্দিন সোহান বাদী হয়ে বাকলিয়া থানায় জিডি নং ৩৬২, তারিখ ০৮/১২/২০১৬ ইং দায়ের করেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাতীয় অর্থনীতির চট্টগ্রাম প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
নেজাম উদ্দিন সোহান জানায়, গত ৬ ডিসেম্বর বিকাল ৩.৩১ ঘটিকায় তার কালামিয়া বাজার বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তার মুঠোফোনে ০১৬২৩৫০২০১৮ থেকে একটি ফোন আসে। শুরুতেই অকথ্য ভাষায় গালিগালাজ দেয় এবং বহদ্দারহাট এসে তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
হুমকি দাতার পরিচয় জানতে চাইলে তিনি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারার মন্নান বলে জানায়। অথচ নেজাম উদ্দিন সোহান মন্নান নামে কারো সাথে তার পরিচয় নেই বলে জানায়।।
জিডি বিষয়ে জানতে বাকলিয়া থানার এসআই শাহিন ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা মোবাইল অপারেটরের কাছে কল লিস্ট চেয়েছি। তদন্ত করা হচ্ছে।
সিটিজিসান.কম/শিশির

