কবিতা ::
প্রতি বছর আসে যায়
কত শত দিবস,
আজ নাকি বিশ্ব
মানবাধিকার দিবস।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সীমাবদ্ধ
মানবাধিকার কমিশন,
মানবের অধিকার হচ্ছে লুণ্ঠিত
দুর্বলের জন্যই সব শাসন শোষণ।
দিকে দিকে নরনারী
হচ্ছে দেখ অবহেলিত,
অধিকারের কথা বললেই
রাস্তাঘাটে হতে হয় লাঞ্চিত।
যাদের হাতে মানবাধিকার ন্যস্ত
তারাই অধিকার হরণে ব্যস্ত,
শান্তিতে নোবেল জয়ী সুচি
তার হাতেই মানবাধিকার ক্ষতবিক্ষত।
পশ্চিমা বিশ্বের হাতের পুতুল মালালা
সামান্য কি না কি করে নোবেল পায়,
অবহেলিতদের কণ্ঠস্বর আফিয়া সিদ্দিকী
দুখে দুখে মরে জেলখানায়।
আজ বনের পশুকে মারলেও
যেতে হয় শ্রীঘরে,
ইরাক ফিলিস্তিন বার্মায় হাজারো শিশু হত্যা
কোন প্রতিক্রিয়া আছে কি?
কথিত মানবাধিকার কর্মীর পাষাণ অন্তরে।
কারও উপর ধর্ম না চাপানো
এইতো সব ধর্মের মুল কথা,
হিন্দুস্থানে জোরপূর্বক মুসলিম ধর্মান্তরিত
কোথায় যায় তখন মানবতা?
ব্লগার রাজিব হত্যার সাথে সাথে
ধরা পরল হত্যাকারী,
শহীদ ফারুকী হত্যার বিচার কেন নেই
উত্তর দিবেন কী
ওহে মানবতার পুজারী।
কোন নেতা নেত্রীর কটুক্তিকারী
পালিয়ে থাকতে পারেনা ইন্দুর গর্তে,
সৃষ্টির মূল রাসুলের শানে কটাক্ষ
প্রশাসন ব্যস্ত অপরাধীকে বাঁচাতে।
অধিকার অধিকার অধিকার
কেউ দেবেনা তা হাতে তুলে,
হারানো গৌরব ফিরে পেতে
বিশ্ব মুসলিম এক হও বিভেদ ভুলে।
লেখক : এম সাইফুল ইসলাম নেজামী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি।
সিটিজিসান.কম/রবি

