মোহাম্মদ আলী, চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘প্রেমপত্র’ নাটকের দুটি প্রদর্শনী আগামী ১৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। প্রথম প্রদর্শনী সকাল এগারোটায় এবং দ্বিতীয় প্রদর্শনী বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সামসুল ইসলামের চিকিৎসার জন্য তহবিল গঠনকল্পে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ঢাকার নাট্যদল ‘প্রাকৃতজন’র প্রয়োজনা, ভৈকম মুহম্মদ বশীরেরর গল্প অবলম্বনে নাট্যকার শ্যামল ভট্টাচার্যের নাট্যরূপকৃত ‘প্রেমপত্র’ নাটকটির নির্দেশনা দিয়েছেন দুই ‘বাংলার থিয়েটার’ পত্রিকার সম্পাদক সেলিম রেজা সেন্টু।
দর্শনীর বিনিময়ে প্রদর্শিত এই নাট্য প্রদর্শনীর অগ্রিম টিকেটের জন্য চবির নাট্যকলা বিভাগের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারি অধ্যাপক শাকিলা তাসমিন অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলাম ব্লাড ক্যান্সারের আক্রান্ত। তার উচ্চতর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। তাই নাট্যকলা বিভাগ এই বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে।
সিটিজিসান.কম/রবি

