‘নতুন প্রজন্মকে বই পড়ায় ব্রত হতে হবে’

আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ৭:৩৭ অপরাহ্ন

2

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রত্যেকটি দেশের স্বাধীনতার আকাঙ্খা হচ্ছে মানবজাতির উন্নতি সাধন। জাতির উন্নতিতে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। সার্বিক অর্থে জ্ঞান অর্জন মানেই নৈতিকতার উৎকর্ষ সাধন।

স্বেচ্ছাসেবী সংগঠন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দ.) ও মহান বিজয় দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর শনিবার বিকালে ৮ দিনব্যাপী বইমেলা ও চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান এ সব কথা বলেন। আমি নতুন প্রজন্মকে অনুরোধ করব বেশি বেশি বই পড়ার জন্য।

আলোচনায় অংশগ্রহণ করেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ মতিন, চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মুহাম্মদ আলমগীর পারভেজ, সাংবাদিক স ম ইব্রাহিম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ হারুনুর রশিদ, সংগঠক ছাদেকুর রহমান খান। আর টিভি সাংবাদিক ইয়াছিন রানা সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম জিহাদী, নাঈমুল ইসলাম পুতুল, নাছির উদ্দিন মাহমুদ, ইকবাল হোসেন আলকাদেরী, মাস্টার আবুল হোসাইন, এনামুল হক ছিদ্দিকী, আবু তৈয়ব চৌধুরী, মাওলানা আশরাফ হোসেন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ আলগীর হোসেন, জিএম শাহাদত হোসাইন মানিক, এইচ.এম. শহিদুল্লাহ, নুরুল্লাহ রায়হান খান, ইসতিয়াক রেজা, শাহাজাদা নিজামুল করিম সুজন, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ ফরিদুল ইসলাম, সরওয়ার উদ্দিন চৌধুরী, রিয়াজ হোসাইন, আব্দুল কাদের রুবেল, মুহাম্মদ সাহাবুদ্দীন প্রমুখ।

সিটিজিসান.কম/রবি