চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুনিয়র কর্মী সিনিয়রকে সালাম না দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। সংঘর্ষে লিপ্ত হওয়া ছাত্রলীগের এক পক্ষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও অন্য পক্ষ সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক হোসাইন বলেন, সালাম দেয়া নিয়ে সিনিয়র ও জুনিয়রের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
সিটিজিসান.কম/রবি

