হারানো ভোটাধিকার ফিরে পেতে চায় জনগণ : বিএনপি

আপডেট: ৮ ডিসেম্বর ২০১৬ ৬:২৬ অপরাহ্ন

bnp
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ইনষ্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স সম্মেলন কক্ষে এক গোলটেবিল আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা।

গোলটেবিল বৈঠকে প্রবীন আইনজীবী এডভোকেট কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনায় অংশগ্রহন করেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, সদস্য সচিব ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চবির শিক্ষক অধ্যাপক ইয়াহিয়া আক্তার, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, দক্ষিন জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্বর, আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান, সাবেক সচিব আ.ন.হ আকতার হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডা.রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক নসরুল কদির, জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান ও মো.শাহনেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশন গঠনকল্পে বিএনপি চেয়ারপার্সন প্রস্তাবিত ১৩ দফা প্রস্তাবনা প্রদানের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনগণের হারানো ভোটাধিকার ফিরে পেতে একটি গ্রহনযোগ্য ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন অপরিহার্য।

তিনি বলেন, বিএনপির প্রস্তাবনায় সকল নিবন্ধিত গনতান্ত্রিক দলকে অথবা স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহকে সম্পৃক্ত করে আলোচনার দ্বার খোলা রাখা হয়েছে।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, বিশেষ কোন দলকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার কোন প্রচেষ্টা এই প্রস্তাবনায় নেই। বর্তমান সরকার ২০০৮ সালে বিধি পরিবর্তন করে নির্বাচনে সেনাবাহিনীরা পর্যবেক্ষকের ভূমিকা উদ্দেশ্যমূলকভাবে রহিত করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রস্তাবিত প্রস্তাবনা বিষয়ে অবগত না হয়েই সরকারীদল এটিকে প্রত্যাখান করেছে। সাধারন জনগন, পেশাজীবী তথা সচেতন সকল নাগরিকদের নির্বাচন গঠন প্রক্রিয়ায় মতামত রাখার সুযোগ রয়েছে। অধ্যাপক ইয়াহিয়া আক্তার প্রস্তাবনাটির অধিকাংশ মতামতের সাথে একমত হয়ে বলেন কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে এ বিষয়ে আইন প্রনয়ন হওয়া উচিত।

রহুল আমিন গাজী আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে অচিরেই আলোচনা শুরু করার উদ্যোগ নিবেন। নগর সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার অপসারনের যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

জাফরুল ইসলাম চৌধুরী বলেন, একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের আন্তরিকতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সবার আগে প্রয়োজন উল্লেখ করে বলেন এ জাতীয় কোন লক্ষন এখনও পরিলক্ষিত হচ্ছে না।

গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি