রাউজান করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ নোয়াপাড়া অভিযোগ কেন্দ্র পাশ্ববর্তী স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নিকটস্থ নোয়াপাড়া পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, লাশটির পড়নে কালো জিন্সের প্যান্ট, শীতের জামা, শো জুতা পরিহিত ছিল। শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। বয়স আনুমানিক ৬৫ বছর।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাবেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি

