চট্টগ্রাম :: নগরীর কোতোয়ালী থানাধীন বটতলী রেল স্টেশন এলাকা থেকে দিদারুল আলম চৌধুরী নামে এক ভূয়া উপসচিবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা দিদারুল আলমকে রোববার গ্রেফতারের পর বিকেলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন। তিনি বলেন, দিদার নিজেকে উপসচিব পরিচয় দিয়ে প্রশাসনসহ বিভিন্ন অফিসে প্রতারণা করে আসছিল।
এর আগে, শনিবার এক নারীর ধারণ করা ভিডিও এবং ছবি ফেরত দেওয়ার কথা বলে দিদার তাকে রেল স্টেশন এলাকায় ডেকে আনে। এসময় সেগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির এক পর্যায়ে দিদার ওই নারীকে নিয়ে টানাহেঁচড়া করলে স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়।
আটককৃতের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থানায় দু’টি প্রতারণার মামলা আছে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/রবি

